1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্নে কেন্দ্র সচিবদের প্রতি কঠোর নির্দেশনা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্নে কেন্দ্র সচিবদের প্রতি কঠোর নির্দেশনা

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলভাবে সম্পন্ন করতে কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। একই সঙ্গে পরীক্ষা পরিচালনায় কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ৯টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার মিলনায়তনে রাজশাহী শিক্ষা বোর্ডের আয়োজনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা অনুবিভাগ) মো. উবায়দুল হক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ।

এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিবের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্বে থাকা প্রফেসর ইফফাত জেরীন, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রোগ্রামার মো. সিরাজুল ইসলাম, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তারসহ রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন আট জেলার ২০৮টি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (রেকর্ড ও সনদ) মো. মুঞ্জুর রহমান খান।

পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রফেসর ইফফাত জেরীন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পরীক্ষা পরিচালনায় শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। তিনি পরীক্ষা যেন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন। এর মধ্যে ছাত্র ৭৩ হাজার ৫৭ জন এবং ছাত্রী ৬৭ হাজার ৭৭৩ জন। বোর্ডের আওতাধীন আটটি জেলায় মোট ২০৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভাপতির বক্তব্যে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী বলেন, পরীক্ষা পরিচালনায় কোনো কেন্দ্র বা কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি অনিয়ম, দুর্নীতি বা অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে বোর্ডের বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে সকল সংশ্লিষ্ট ব্যক্তিকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

শেষে তিনি সকল পরীক্ষার্থীর সফলতা ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রস্তুত করতে নিরলস পরিশ্রম করা শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team