1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: বহু কারখানায় ছুটি ঘোষণা - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: বহু কারখানায় ছুটি ঘোষণা

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। এ সময় বিক্ষোভকারীরা একটি কাভার্ডভ্যানে আগুন দেন। শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে নিউএজ গ্রুপের একটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা কারখানা থেকে বেরিয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করেন তারা। এতে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা হা-মীম গ্রুপের কারখানার সামনে বিক্ষোভ করতে গেলে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের এক সদস্য আহত হন।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে কাঠগড়া সড়কের পাশে বেঙ্গল প্লাস্টিক পাইপস লিমিটেডের কারখানার সামনেও বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় তারা কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে জিরাবো থেকে কাঠগড়া সড়কের পাশে বিভিন্ন কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এ পরিস্থিতিতে ওই এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

অন্যদিকে সকাল ১০টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের ঘোষবাগ এলাকায় বিভিন্ন কারখানার সামনে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বেলা সাড়ে ১১টার দিকে নরসিংহপুর এলাকায় বিক্ষোভকারী শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একটি কাভার্ডভ্যানে আগুন দেন শ্রমিকেরা।

এদিকে দুপুর ১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়েন পুলিশ সদস্যরা। পরে দুইজনকে আটক করে পুলিশ।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আশুলিয়া ও সাভার এলাকার অনেক কারখানায় চলমান শ্রমিক অসন্তোষের ধারাবাহিকতায় শ্রমিকেরা কাজ না করে কারখানা থেকে বের হয়ে গেছেন। আশপাশের যেসব কারখানায় কাজ চলছিল, সেখান থেকেও শ্রমিকদের বের করে দেওয়া হয়েছে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অনেক শ্রমিক সড়কে নেমে ব্যারিকেড দিচ্ছেন, আগুন জ্বালাচ্ছেন এবং যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা করছেন। নরসিংহপুর, বিশমাইল ও কাঠগড়া এলাকার অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আন্দোলনে অনেক বহিরাগত দুষ্কৃতকারী যোগ দিয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team