1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আগুনে দগ্ধ হয়ে ৫ জনের মধ্যে ২ শিশুর মৃত্যু চট্টগ্রামে - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

আগুনে দগ্ধ হয়ে ৫ জনের মধ্যে ২ শিশুর মৃত্যু চট্টগ্রামে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮

খবর২৪ঘন্টা ডেস্কঃ

চট্টগ্রামের হাটহাজারিতে একটি ভবনে গ্যাসের লাইন বিস্ফোরণে আগুনে দগ্ধ ৫ জনের মধ্যে দুই শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত শিশুরা হলো- রাজিয়া সুলতানা (১১) ও মো. সামিন (৩)।  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বুধবার সন্ধ্যায় হাটহাজারীর আমানবাজার এলাকায় মো. সেলিমের মালিকানাধীন একটি বাসার তৃতীয় তলার ভাড়াটে মো. আনোয়ারের বাসায় বিকট শব্দে গ্যাস লাইন ফুটো হয়ে বিস্ফোরণ ঘটে। দীর্ঘদিন ওই বাসায় কোনো ভাড়াটিয়া ছিল না। দরজা-জানালা বন্ধ ছিল। ভাড়াটিয়া হিসেবে প্রথম দিন আনোয়ার ওই বাসায় পরিবার নিয়ে উঠেছিলেন। এতে আনোয়ারের ছেলে সামিন, ইয়ামিন ও স্ত্রী সুমি আক্তারসহ মোট ৫ জন দগ্ধ হয়েছেন। আহত ব্যক্তিদের রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল কর্তব্যরত চিকিৎসকেরা রাতেই জানান, আগুনে দগ্ধ ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা জানিয়েছিলেন, গ্যাসের লাইন ফুটো হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এটি অন্য কিছু নয়। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার গ্যাসের লাইন পরীক্ষা করে হবে। চট্টগ্রাম বার্ন ইউনিটের চিকিৎসক সাজনীনা হক জানিয়েছেন, আহত ব্যক্তিরা আগুনে দগ্ধ হয়েছেন।

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team